তোমাকে হৃদয় থেকে দূরে রাখতে !!
রুবি তোমাকে হৃদয় থেকে দূরে রাখতে অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না । যত বেশী তোমাকে দূরে রাখতে চাই তুমি ততবেশী আমার হৃদয়জুড়ে ছড়িয়ে যাও । তোমাকে ভুলে থাকার জন্য আজ সব বন্ধু মিলে মাষ্টার শেপে গিয়েছিলাম কিন্তু ওখানে যেয়ে আমার হৃদয়ের স্থানটুকু তোমার জন্য চিরস্থায়ী হয়ে গিয়েছে । আমাদের পাশের টেবিলেই এক যুগল (মনে হয় সদ্যবিবাহিত) বসে ছিল । তাদের দেখে আমার মনের ভেতরে কেমন যেন এক শূন্যতা অনুভব করতে ছিলাম । বন্ধুরা সবাই আনন্দে মাতোয়ারা ছিল কিন্তু আমি তাদের সাথে নিজেকে মেলাতে পারি নি । মনের মাঝে শুধু ভেঁসে উঠতে ছিল তোমার সাথে একমাত্র কথোপথোনের সেই ক্ষণটি । মনে হতে ছিল ড্রীম লাইটের আলোয় আলোকিত টেবিলের একপাশে আমি আর অন্য পাশে তুমি । তোমার ফুলের মতো নরম হাত দুটি আমার দুহাতের মাঝে বন্দি হয়ে রয়েছে । তোমার হরিণের মতো মায়াবিণী চোখদুটি আমার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে । তোমার স্নিগ্ধ চুলগুলো ফ্যানের বাতাসে বার বার তোমার চন্দ্রমুখ টিকে আড়াল করতে চাইছে । আর প্রতিবারই তুমি আলতোভাবে তা সরিয়ে দিচ্ছ । হঠাত্ একটি প্রজাপ্রতি এসে আমাদের বদ্ধ হাতের উপর বসল । আমি প্রজাপ্রতিটিকে উড়িয়ে দিতে চাইলে তুমি আমাকে বাধা দিলে । পরম স্নিগ্ধতায় তুমি প্রজাপ্রতিটাকে আপন করে নিতেচাইলে । তোমার এমন স্নিগ্ধতায় আমি অবাক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে রইলাম । হঠাত্ আমাকে ধাক্কা দিয়ে আমার এক বন্ধু বলে উঠল কি রে এমন অপলক দৃষ্টিতে কার দিকে তাকিয়ে আছিস । যানো রুবি তখন না আমার বন্ধুর উপর এতো পরিমাণ রাগ হয়েছিল পারলে ওকে আমি তখনই একশো হাত মাটির নিচে পুঁতে ফেলতাম । কিন্তু পারলাম না কারণ তখনো আমার হৃদয় তোমার হৃদয়ের সাথে আটকে ছিল ।
-
“Gynae & Obs SBA Questions” Gynae & Obs SBA Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examinati...
-
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জানুন। ডাক্তার এর পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক কে না বলুন। . ছবির রিপোর্টটিকে বলা হয়-ব্লাড কালচার। যখন...
-
“Anatomy MCQ Questions” Anatomy MCQ Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination. T...