প্রত্যাশার ভাটা---জুবায়ের হোসেন



স্বাধীন এ দেশ !!
পরাধীনতার শৃঙ্খল হতে,
হিংস্র-হায়ানার থাবা থেকে
কালোবাজারীর কালো হস্ত হতে
মুক্ত হয়েছে কি দেশ ??

নাকি থেমে গেছে
পথ শিশুদের কান্না !
পরিবর্তিত হয়েছে কি
জীর্ণবস্ত্র পরিধেয় মলিন মুখ !!

বন্ধ হয়েছে কি
কালো টাকার সোনালি গাড়ি, বাড়ি
থেমে কি যাবে না,
বিলাস বহুল এই জীবন প্রনালী ??

মহাজনের বন্ধন হতে
খাতকের নেই কি নিস্তার
রাজনীতির ছোবল থেকে
মুক্তি আছে কি তাদের !!

এসো স্বাধীনতার মর্ম বুঝি
সুন্দর-সুর্শ্রী জীবন গড়ি ।।

Date: 16-11-2009