অভিপ্রায় --- জুবায়ের হোসেন



মন বলে না কলেজে যেতে
তবু যেতে হয় বাধ্য হয়ে
কলেজে যেয়ে শিখছি কি
রবি-ঠাকুরের গ্রীতাঞ্জলি !!

মন বলে ভাই পাখির মত
ঊড়ে চলে যায় নীল আকাশে
মন বলে ভাই মাছের মত
ভ্রমণ করি অতল সিন্ধুনীরে !!

উঁকি দিয়ে মনের মাঝে
চাঁদটা হেঁসে বলছে আমায়
আলোর-প্রভা ছড়িয়ে দাও
নিখিল বসুন্ধরায় ।

আলো জ্বেলে আমার মনে
জ্যোৎনা রাতের জোনাকী ভাই
দেহে পরশ দিয়ে, বলে যায়
মানবতার সেবাই তুমি
নিজেকে করো বলীয়ান ।

Date: 17-11-2009