এক পহেলা বৈশাখে !!
পহেলা বৈশাখের সকালে ইলিশ আর পান্তা খাওয়া আমাদের মাঝে একটি উত্সবে পরিণত হয়েছে । হোস্টেলে প্রতিবছরের ন্যায় এবারও পান্তা ইলিশের আয়োজন করা হয়েছিল । রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দেরী করে ঘুমোতে যাওয়ায় সকালে উঠতে ব্যর্থ হয়েছিলাম । ঘুম থেকে উঠেই তাই ডাইনিংয়ে দৌড় । তাগ্য প্রসন্ন ছিল কিনা জানিনা তবে সেদিন সকালে ডাইনিংয়ে আমাদের পান্তা ইলিশ খাওয়া হয়নি । বন্ধুরা মিলে তাই হোটেলে পান্তা ইলিশ খাওয়ার সিদ্ধান্ত নিলাম । ওয়েটারকে অর্ডার দিয়ে আমরা আড্ডা দিতেছিলাম । হঠাত্ আমার মুখের উপর একটুকরো কাপড় এসে আপতিত হল । কোন কিছু বুঝে উঠার আগেই মিষ্টি কন্ঠে শুনতে পেলাম "প্লীজ কিছু মনে করবেন না । বাতাসে ওটা আপনার কাছে নিয়ে এসেছে । একটু অন্যমনস্ক ছিলাম কিছু বুঝে উঠার আগেই ওড়নাটা উড়ে এসেছে । " হাত দিয়ে এটি সরানো মাত্রই আমার চোখগুলো তার দিকে আটকে যায় । তার ঠোঁঠের কোণায় লেগে থাকা মিষ্টি হাসি মুহুর্তেই আমার হুদয় ছুঁয়ে যায় , হরিণের মতো মায়াবী চোখে আমার চোখ আটকে যায় , পায়ের নুপুরের শব্দ আমার কানে সুরের মত বাজতে থাকে , স্নিগ্ধ চেহারা আমার কথা বলার শক্তিকে নিঃশেষ করে দেয় । অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে কিছুক্ষণ । বন্ধুদের ধাক্কায় বাস্তবে ফিরে আসি । কোন কথা বলার আগেই ওড়নাটাকে তার দিকে বাড়িয়ে দেই । তার নরম হাতের স্পর্শে আমি আবারো স্বপ্নের দুনিয়াতে বিচরণ করতে থাকি । স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে ফিরে আসি ধন্যবাদ শব্দটি কর্ণপাত করে । ইচ্ছে করছিল মনের মাঝে উদিত স্বপ্নের জালে তাকে আটকিয়ে রাখি কিন্তু আটকিয়ে রাখার কোন অধিকারই আমার নেই । অনিচ্ছা সত্বেও ধন্যবাদ জানিয়ে তার প্রস্থানের দিকে তাকিয়ে রইলাম ........
-
“Gynae & Obs SBA Questions” Gynae & Obs SBA Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examinati...
-
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জানুন। ডাক্তার এর পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক কে না বলুন। . ছবির রিপোর্টটিকে বলা হয়-ব্লাড কালচার। যখন...
-
“Anatomy MCQ Questions” Anatomy MCQ Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination. T...