তোমাকে ভালোবাসি বলে !!
তোমাকে ভালোবাসি বলে !!
তোমাকে ভালোবাসি বলে কুঁড়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি না । যেখানে বর্ষার খড়ের চালের ছিদ্র দিয়ে পথিত পানিতেই নদীর সৃষ্টি হয়ে যাবে । যেখানে দুবেলা খাবারের যোগাড় করতে আমাকে ও তোমাকে কঠোর হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হবে । যেখানে ভালোবাসা ঢাকা পরে জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে । যেখানে তোমাকে আপন করে পাওয়ার আগেই হারিয়ে ফেলার ভয় জেগে উঠে । যেখানে তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে স্বপ্ন দেখার আগেই ভোরের আলোয় ঘুম ভেঙ্গে যায় । যেখানে রাতের আঁধারকে, নিভু নিভু করে জ্বলা প্রদীপের আলো দূরীভূত করতে পারে না ।
আবার তোমাকে ভালোবাসি বলে রাজপ্রাসাদের স্বপ্ন দেখাতে পারব না । যেখানে ভালোবাসা চার দেয়ালের মাঝে আটকে থেকে মুক্তির নিমিত্তে চিৎকার করবে । যেখানে প্রাচুর্য তোমার প্রাপ্য ভালোবাসাকে আমার কাছ থেকে দূরে ছিনিয়ে নিয়ে যাবে । যেখানে বাস্তবতা তোমাকে আমার উপর সন্দেহের জাল বিছিয়ে দিয়ে আমার ভালোবাসাকে কলঙ্কিত করবে । যেখানে তোমাকে নিয়ে স্বপ্ন দেখার পরিবর্তে তোমার স্বপ্নগুলো দুমড়ে-মুচড়ে যাবে ।
কিন্তু তোমাকে বালোবাসি বলে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি । ছোট্ট সুন্দর একটি ঘর । যে ঘরের সাথে মিশে থাকবে মায়া-মমতা, ভালোবাসা । যে ঘরের প্রতিটি কোণায় থাকবে ভালোবাসার ছোঁয়া । যেখানে তোমাকে নিয়ে কেটে যাবে অফুরন্ত সময় । যেখানে তুমি ফিরে পাবে তোমার ছেড়ে আসা সেই সোনালি দিনের আবহাওয়া । যেখানে আমার বাবা-মা তোমাকে দেখবে তাদের মেয়ের মত । যেখানে রবে না কোন কৃত্রিম ভালোবাসার পদচিহ্ন ।
যেখানে তোমার শাড়ীর আঁচলের সূতাই বাঁধা থাকবে একটি পরিবারের সকল সুখ –দুঃখ, স্বপ্ন-ভালোবাসা । যেখানে তোমার ভালোবাসার প্রতি থাকবে আমার পূর্ণ আস্থা । আমার প্রতি থাকবে তোমার পূর্ণ ভরসা ।
তোমাকে ভালোবাসি বলেই আমাদের জীবনকে সার্থকথার সেই শিখরে নিয়ে যেতে চায় যা দেখে সবাই ঈর্ষান্বিত হতে বাধ্য ।
-
“Gynae & Obs SBA Questions” Gynae & Obs SBA Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examinati...
-
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জানুন। ডাক্তার এর পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক কে না বলুন। . ছবির রিপোর্টটিকে বলা হয়-ব্লাড কালচার। যখন...
-
“Anatomy MCQ Questions” Anatomy MCQ Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination. T...