তোমাকে ভালবাসি কিনা জানি না
তোমাকে ভালবাসি কিনা জানি না ! তোমার জন্য হৃদয়ের মাঝে কোন বীজ অঙ্কুরিত হয়েছে কিনা বলতে পারব না ! তোমাকে নিয়ে স্বপ্নের তরীগুলো আমার হৃদয়ে নোঙর করেছে কিনা তা দেখতে পারি না ! তোমাকে দেখার আকুলতা নাকি এ মনের অস্থিরতা কিছুই বোঝা যায় না !
কিন্তু
তোমাকে দেখলেই মনের মাঝে এক অকৃত্রিম প্রশান্তি অনুভব করি ! তোমাকে হারানোর কথা শুনলেই হৃদয়ের মাঝে হাহাকার করে উঠে ! তোমার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি !
এগুলোকে ভালবাসা বলে কিনা জানি না ! তবে যদি এগুলোকে ভালোবাসা বলে তাহলে জেনে রেখ আমি নিজের অজান্তেই তোমাকে ভালবেসে ফেলেছি ! জানি , এই নিশীথ রজনীতে মনের কথাগুলো কখনোই তোমার কানে পৌছাবে না যেহেতু তুমি ভার্চুয়াল জগত্ থেকে অনেক অনেক দূরে অবস্থান করছ ! হয়তোবা কারো মুখে এই লেখাগুলো কোন একদিন শুনবে আর সেদিন তোমার মনের ভেতর এই কথাগুলো বারে বারে আঘাত করবে !
-
“Gynae & Obs SBA Questions” Gynae & Obs SBA Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examinati...
-
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জানুন। ডাক্তার এর পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক কে না বলুন। . ছবির রিপোর্টটিকে বলা হয়-ব্লাড কালচার। যখন...
-
“Anatomy MCQ Questions” Anatomy MCQ Questions contain single best answer or MCQ question for MRCS, FCPS part-1 examination. T...